ঢাকাMonday , 22 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কবিতা: কোন এক শ্রাবণে

admin ঢাকা
আপডেট: 22 April 2019, 20:35

দু’জনাতে হাটিছি পাশাপাশি
কতনা আবেগেতে মাখামাখি।
মেঘলা আকাশে কাল মেঘের পায়চারি
মেঠো পথ রয়েছে দূর্বা ঘাসেতে মুড়ি।
খালি পায়ে দূর্বা ঘাসেতে খেলে সুর-সুড়ি,
আবেগী মনে প্রিয়া রাখিছে মাথা মোর কাধের উপরি।
হাতে রাখি হাত চলা আজি সুদূরের পথে
রচিবো মোরা নতুন পথ চলি এক সাথে।
হঠাৎই মেঘের গর্জনে-
প্রিয়া মোর উঠেছে বিচলিত হয়ে।
স্বচ্ছ চোখে দেখি তার সংশয়,
কোন এক অজানা কারণে তার ভয়।
আমার চোখের আশ^স্ত চাহুনিতে বলি তাকে-
আমি আছি তোমার সাথে জীবনের প্রতিটা বাঁকে।
এবার শ্রাবণী আসিল নামি
বটতলে মোদের যাত্রাপথ গেল থামি।
দু’দশক বাদেও আজি এ শ্রাবণে
ফেলে আসা শ্রাবণী পড়িছে মনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *