ঢাকাSaturday , 20 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শেখ আকরাম হোসেন আর নেই

admin ঢাকা
আপডেট: 20 April 2019, 22:45

প্রাক্তন ফুটবল খেলোয়াড় সাতক্ষীরা পলাশপোল চৌরঙ্গী মোড় নিবাসী ডা. শেখ আকরাম হোসেন (৬২) চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেছেন। শনিবার (২০ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় যশোহর সিএম এইচ-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি তার শৈশব কাল থেকে সাতক্ষীরা’র ঐতিহ্যবাহী ক্লাব পার্ক একাদশ ও পিকে ইউনিয়ন ক্লাবের নিয়মিত ফুটবল খেলোয়াড় ছিলেন এবং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডা. শেখ আকরাম হোসেন সোনালী অতীত ফুটবল খেলোয়াড় এসোসিয়েশনের সদস্য ছিলেন। তিনি সাতক্ষীরা জেলার হয়ে বিভিন্ন স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় দলের হয়ে এ্যাথলেট ও ফুটবল খেলায় কৃর্ত্বিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি ১ মেয়ে- স্ত্রী ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পিকে ইউনিয়ন ক্লাবের সভাপতি বদরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুর মোমেন খান সান্টু, যুগ্ম সম্পাদক মাধব চন্দ্র দত্ত, ডিএফএ সভাপতি সিরাজুল ইসলাম খান, সোনালী অতীত ফুটবল এসোসিয়েশনের চেয়ারম্যান রেজোয়ান খান চৌধুরী মুন্না, সহপার্টি খেলোয়াড় আহম্মদ আলী সরদার, শামসুদ্দোহা দুলু, ড. রবিউল ইসলাম খান, বাবলু চৌধুরী, মেহেদী হাসান, কবীর উদ্দিন, শফিউল ইসলাম খান, মমতাজ হাসান খান, লিটন খান, মিল্টন খান, শেখ মাসুদুর রহমান, রফিকুর রহমান লালটু, ওলিয়ার রহমানসহ পিকে ক্লাবের সকল সহযোগী সমর্থক ও অংগ সংগঠনের পক্ষ থেকে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে গভীর শ্রদ্ধা ও শোক জ্ঞাপন করেছে। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *