মতবিনিময় সভায় দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা: অপরাধীর পক্ষে কোন প্রকার তদবীর বা সুপারিশ করতে আসলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা
দেবহাটা প্রতিনিধি: মাদক, সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদ, নারী নির্যাতন রোধে পুলিশের মতবিনিময় সভায় দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা বলেন, অপরাধীর পক্ষে কোন প্রকার তদবীর বা সুপারিশ করতে আসলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জনগণের বন্ধু। পুলিশকে কেউ ভয় না পেয়ে অন্যায়ের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। সমাজের একটি ভয়াবহ ব্যাধি হচ্ছে মাদক। যে মাদক সেবন করে তার পক্ষে সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতনের মত কঠিত অপরাধ করা কোন মতেই অসম্ভব নয়। একজন মাদকসেবী মাদক সেবন করে সমাজে খুন-ছিনতাইসহ নানা মুখি অপরাধ করে। সমাজে এসব অপরাধ রুখতে মাদককে জিরো টলারেন্সে নামিয়ে আনা প্রয়োজন। আপনাদের সহযোগিতা পেলে দেবহাটা থানা পুলিশ কোন মাদক ব্যবসায়ী বা মাদক সেবীকে ছাড় দেবে না।
শনিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় সখিপুর বাজারে দেবহাটা থানা পুলিশের আয়োজনে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সেকেন্ড অফিসার মুনিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ওসি (তদন্ত) উজ্বল কুমার মৈত্র। এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু রায়হান তিতু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাত হোসেন, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও জেলা কাঁকড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দেবহাটা থানার এসআই হেকমত আলী, মোস্তাফিজুর রহমান, রোকনুজ্জামান, লিটন সাহা, এএসআই জসিম প্রমুখ।

Leave a Reply