ঢাকাSaturday , 20 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় মেধাবী ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

admin
April 20, 2019 10:40 pm
Link Copied!

শহীদ খান কে.সি.এফ বৃত্তি প্রকল্পের আওতায় মেধাবী ও দুস্থ শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) বিকালে শহরের পলাশপোলস্থ কে.সি.এফ’র নিজস্ব কার্যালয়ে খান এন্ড খান চৌধুরী ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি প্রদান করা হয়। সংগঠনের সহসভাপতি আফরোজা রহমান খান চৌধুরীর সভাপতিত্বে এবং ইকতিয়ার হোসেন খান চৌধুরী ছট্টুর সঞ্চালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাপ্তাহিক সূর্যের আলো’র সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, কে.সি.এফ’র সহসভাপতি ছবিউল ইসলাম খান, যুগ্ম সম্পাদক মো. খলিলুর রহমান খান, সহ সম্পাদক তারেকুজ্জামান খান, তৈয়ব হাসান বাবু, কোষাধ্যক্ষ মুস্তাকুর রহমান খান চৌধুরী (দারা), সদস্য আফজাল বারী, মোনায়েম খান চৌধুরী অনু প্রমুখ। অনুষ্ঠানে খান-চৌধুরী পরিবারের ১৫ জন দুস্থ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয় এবং আগামী দিনে স্বাস্থ্য খাতের মাধ্যমে কে.সি.এফ’র সদস্যদের পরিবারের স্বাস্থ্যসেবা প্রদানে সহায়তার জন্য একটি ‘স্বাস্থ্য ফান্ড’ গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।