ঢাকাSaturday , 20 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নিজের জমি ফিরে চেয়ে সংবাদ সম্মেলন

admin ঢাকা
আপডেট: 20 April 2019, 22:39

ডেস্ক রিপোর্ট: নিজের জমি ফিরে চেয়ে সংবাদ সম্মেলন করেছে সাতক্ষীরা শহরের মধুমোল্লারডাঙ্গির শেখ শহিদুল ইসলামের মেয়ে শাহানারা খাতুন।
শনিবার (২০ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে শাহানারা খাতুন বলেন, তিনি ২০০৪ সালে পলাশপোল মৌজায় এক শতক সম্পত্তি পলাশপোল এলাকার আবদুল আজিজ ওরফে ফটিকের স্ত্রী এলেমাননেসার কাছ থেকে ক্রয় করেন। একই দাগে একই মালিকের কাছ থেকে ঐ এলাকার ওয়াজেদ মোল্লার ছেলে মিজানুর রহমান মালতু আগেই জমি কেনেন। শাহানারা আর্থিক কারণে এতোদিনে সেখানে কোনো নির্মাণ কাজ করতে পারেননি। অভিযোগ করে শাহানারা বলেন সম্প্রতি ফরহাদ হোসেনের স্ত্রী মৌ পারভিন, ফরহাদ হোসেন বাবু, মিজানুর রহমান মালতু ও তার স্ত্রী সেলিনা খাতুন ওই জমিতে নির্মাণ কাজ শুরু করেন। এতে বাধা দেওয়া হলে তারা জানায় শাহানারার কোন জমি সেখানে নেই। এঘটনা নিয়ে মৌ পারভিনের সাথে তার মারামারিও হয়। তিনি এ ব্যাপারে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত শান্তি শৃংখলা বজায় রাখার লক্ষ্যে নিষেধাজ্ঞা জারি করে সাতক্ষীরা থানায় নির্দেশ দেন। পুলিশ এ সংক্রান্ত নোটিশ উভয় পক্ষকে দেয়। শাহানারা খাতুন অভিযোগ করে বলেন, আদালতের এই নির্দেশের পর সাতক্ষীরার শীর্ষস্থানীয় সোনা ও মাদক চোরাকারবারি খাটাল লতিফ ওরফে গো লতিফের সহযোগিতায় প্রতিপক্ষ আদালতের নির্দেশ অমান্য করে নির্মাণ কাজ চালিয়ে যেতে থাকে। গত ৯ মার্চ তারিখে বিষয়টি নিয়ে পৌরসভা উভয়পক্ষকে নোটিশ দেয়। তা সত্ত্বেও তারা নির্মাণ কাজ অব্যাহত রাখে। এরপর বাধ্য হয়ে সাতক্ষীরা থানায় অভিযোগ করলে পুলিশ দুইপক্ষকে নিয়ে কয়েক দফা শালিস বৈঠকের সুযোগ করে দেয়। কিন্তু বৈঠকে হাজির হয়ে মৌ পারভিন ও তার লোকজন তাদের কাছে কোন কাগজপত্র নেই বলে জানিয়ে দেয়। এমনকি পুলিশের সালিশ মানেনা বলেও আস্ফালন করে। এসময় পুলিশ আবারও তাদের কাজ বন্ধ রাখার নির্দেশ দিলেও একদিন পর তারা ফের কাজ শুরু করে।
শাহানারা খাতুন বলেন, এরপর পুলিশকে জানিয়ে আর কোন লাভ হয়নি। গো লতিফ পুলিশকে কোনো না কোনোভাবে জিম্মি করে ফেলেছে। তিনি বিষয়টি পুলিশ সুপারকে জানালে তার নির্দেশও যথাযথভাবে পালিত হয়নি বলে জানান শাহানারা। চোরাকারবারি খাটাল লতিফের দাপটে তারা দিব্যি কাজ চালিয়ে যাচ্ছে। যতদুর জানতে পেরেছি খাটাল লতিফের অবৈধ টাকার প্রভাবে দখলদাররা কাউকে তোয়াক্কা করছে না। শাহানারার পক্ষে সব ধরনের কাগজপত্র থাকলেও কেবলমাত্র খাটাল লতিফের কারণে পুলিশ ও আদালতের নির্দেশ অমান্য করছে তারা। অভিযোগ করে তিনি বলেন, খাটাল লতিফ প্রকাশ্যে তাকে হুমকি দিয়ে বলেছে, ‘ওই সম্পত্তিতে গেলে তোর লাশ পড়ে যাবে’। তিনি প্রশ্ন রেখে বলেন, খাটাল লতিফের সাথে তার কোন শত্রুতা নেই। অথচ কোন স্বার্থে সে আমার রেকর্ডীয় সম্পত্তি দখলে নিতে চায়। আইন আদালত ও পুলিশ কি তার কাছে জিম্মি হয়ে পড়েছে? প্রশ্ন রাখেন তিনি। তিনি বলেন, ভারতীয় গরু বাংলাদেশে পাচার করে এবং বাংলাদেশ থেকে সোনা ভারতে পাচার করে অঢেল অবৈধ সম্পদের মালিক বনে যাওয়া খাটাল লতিফের রসুলপুর এলাকার বহুতল ভবন এখন মানুষের দৃষ্টি কেড়ে নিচ্ছে। শাহানার খাতুন দখলদার ফরহাদ হোসেন বাবু, মৌ পারভিন, মিজানুর রহমান মালতু ও সেলিনা খাতুনকে তার জমি থেকে সরিয়ে দিয়ে কুখ্যাত চোরাচালানী খাটাল লতিফের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *