ঢাকাSaturday , 20 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় ট্রাকের ধাক্কায় একজন নিহত

admin ঢাকা
আপডেট: 20 April 2019, 22:38

যশোর প্রতিনিধি: যশোর-সাতক্ষীরা সড়কের যাদবপুর মোড়ে ট্রাকের ধাক্কায় রমজেত উদ্দিন নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। শনিবার (২০ এপ্রিল) সকালে যশোরের শার্শার যাদবপুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পলিটন মিয়া জানান, ইসলামী জলসার মাঠ থেকে চটপটি বিক্রি করে বাড়ি ফেরার পথে শার্শার যাদবপুর এলাকায় পৌছুলে বিপরীত মুখী ট্রাকের ধাক্কায় চটপটি বিক্রির ভ্যান গাড়ি উল্টে যায়। এ সময় চটপটি ব্যবসায়ী রমজেত উদ্দিন নিহত ও দুইজন আহত হয়। নিহত রমজেত আলী ঝিকরগাছা উপজেলার নব গ্রামের মৃত লোকমান মন্ডলের ছেলে। আহত ২জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতের মরদেহ সুরতহাল করার জন্য মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *