ঢাকাSaturday , 20 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোরে জব ফেয়ার বুধবার

admin ঢাকা
আপডেট: 20 April 2019, 22:38

যশোর প্রতিনিধি: বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির জন্য আগামী ২৪ এপ্রিল যশোর টাউন হল ময়দানে আয়োজন করা হয়েছে ‘জব ফেয়ার’। অর্থ মন্ত্রণালয়ের অধীনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর তত্বাবধানে এসইআইএফ প্রকল্পের আওতায় রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) এ জব ফেয়ারের আয়োজন করেছে। এদিন সকালে টাউন হল ময়দান থেকে বের হবে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে একই স্থানে আলমগীর সিদ্দিক হলে অনুষ্ঠিত হবে সেমিনার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল, বিশেষ অতিথি থাকবেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহ-সমন্বয়ক জিতেন্দ্র কুমার রায়। সভাপতিত্ব করবেন আরআরএফ’র চেয়ারম্যান মীর রওশন আলী মনা। শনিবার যশোর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানো হয়। আরআরএফ’র পরিচালক আবুল কালাম আজাদ লিখিত বক্তব্যে এসব জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *