ঢাকাSaturday , 20 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে বাসের চাপায় বৃদ্ধ নিহত

admin ঢাকা
আপডেট: 20 April 2019, 22:36

যশোর প্রতিনিধি: মেয়ে-জামাইকে শবে বরাতের দাওয়াত দিয়ে বাড়ি ফেরা হলো না হাতেম আলীর (৬৫)। দাওয়াত দিয়ে বাড়ি ফেরার পথে মণিরামপুর মোহনপুর বটতলায় রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায় নিহত হন তিনি। তিনি উপজেলার কাশিপুর গ্রামের মৃত জামির আলী গাজীর ছেলে। শুক্রবার (১৯ এপ্রিল) সকালে মণিরামপুর মোহনপুর বটতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ছেলে আবদুল আলিম জানান, বৃহস্পতিবার বিকেলে তার পিতা হাতেম আলী বাইসাইকেলে করে উপজেলার সাতনল গ্রামে বোনের বাড়িতে গিয়েছিলেন শবে বরাতের দাওয়াত দিতে। শুক্রবার সকালে তিনি মেয়ের বাড়ি থেকে সাইকেল চালিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। সকাল আটটার দিকে পৌর শহরের মোহনপুর বটতলায় রাস্তা পার হওয়ার সময় সাতক্ষীরাগামী যাত্রীবাহী একটি কোচ তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক রাজিব কুমার পাল হাতেম আলীকে মৃত ঘোষণা করেন। মণিরামপুর থানার নবাগত ওসি (সার্বিক) রফিকুল ইসলাম জানান, চালকসহ কোচটি আটকের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *