কালিগঞ্জ প্রতিনিধি: ‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জে খরিপ ১, ২০১৯-২০ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা জি এম শফিউল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শেখ ফজলুল হক মনি। উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম ও দিপালী রাণী ঘোষ। আলোচনা সভা শেষে ৫শ’ কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। এসময় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।
