এসএম শরীফ, বড়দল: আশাশুনিতে ঐতিহ্যবাহী গ্রাম বাংলার লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) বিকালে ক্যাপ্টেন উজির আলী স্মৃতি স্মরণে গোয়ালডাঙ্গা যুব কমিটির আয়োজনে বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা সরদার বাড়ি ফুটবল মাঠে এই লাঠি খেলা অনুষ্ঠিত হয়।
গ্রাম বাংলার ঐহিত্যবাহী এই লাঠি খেলায় ভালুকা চাঁদপুর ও গোয়ালডাঙ্গা লাঠিয়ালরা অংশ নেয়।
মনমুগ্ধকর একক লাঠি, দ্বৈত লাঠি, মাছরাঙ্গা, কাছি টানাটানি, হাড়ি ভাঙ্গা, তৈলাক্ত কলা গাছে উঠাসহ বিভিন্ন গ্রাম্য খেলা দেখতে হাজার হাজার দর্শক মাঠে জড়ো হয়।
আব্দুর রশিদ সরদার এর সভাপতিত্বে ও আল মাহামুদ হোসেন টিক্কার পরিচালনায় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জগদীশ চন্দ্র সানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষক মমতাজ উদ্দীন মোড়ল, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু রায়হান সুমন, গোয়ালডাঙ্গা আল-আমিন যুব সংঘের সভাপতি ও সাংবাদিক এস এম শরীফ, যুবলীগ নেতা ও সাংবাদিক বিএম আলাউদ্দীন, আওয়ামী লীগ নেতা সমীরণ মন্ডল, জুলফিকার আলী ভুট্টো, ইউনিয়ন কৃষকলীগের মহিলা সম্পাদিকা হাফিজা খাতুন তমা, ইউনিয়ন মোটর শ্রমিক এর সভাপতি বারেক গাজী, গোয়ালডাঙ্গা বাজার কমিটির সদস্য মুকুল হোসেন জাম্বু, রাজু, চন্দ্র কান্ত, মধু গাজীসহ এলাকার হাজার হাজার ক্রীড়ামোদী দর্শক।
