ঢাকাSaturday , 20 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জোকা দিঘীরপাড় হাই স্কুলের এসএমসির নির্বাচনে আব্দুল আজিজ প্যানেলের প্রচার-প্রচারণা

admin ঢাকা
আপডেট: 20 April 2019, 21:48

নেংগুড়াহাট (যশোর) প্রতিনিধি: জমে উঠেছে মণিরামপুর উপজেলার জোকা দিঘীরপাড় মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে বর্তমান সভাপতি আব্দুল আজিজ প্যানেল প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে জোরে-সোরে। আব্দুল আজিজ প্যানেলসহ দুইটি প্যানেল এ নির্বাচনে অংশ নিচ্ছে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে শনিবার (২০ এপ্রিল) বিকালে জোকা, দিঘীরপাড়, তালতলা, হরিহরনগর, দোদাড়িয়া গ্রামে ভোটারদের দ্বারে দ্বারে যেয়ে কুশল বিনিময়সহ ভোট প্রার্থনা করেছেন তারা। আব্দুল আজিজ প্যানেলের হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন, আব্দুল আজিজ, হাফিজুর রহমান (হরিহরনগর), রবিউল ইসলাম (দিঘীরপিড়), মাহাবুর রহমান মেম্বার (দিঘীরপাড়) ও সংরক্ষিত মহিলা সদস্য পদে সেলিনা আক্তার (জোকা)।
এদিন নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন, স্থানীয় সমাজ সেবক আমিন উদ্দিন, ডা. মিজানুর রহমান মিঠু, দাতা সদস্য নূরুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য আব্দুর রাজ্জাক, বাবুসহ অর্ধ শতাধিক স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। প্রসঙ্গত আগামী ৫ মে-২০১৯, বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা রয়েছে ২১৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *