ঢাকাSaturday , 20 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গ্রাহকের টাকা নিয়ে উধাও দারুস সালাম সমিতি কর্মকর্তারা, জিডি

admin ঢাকা
আপডেট: 20 April 2019, 21:45

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় শত শত গ্রাহকের কয়েক কোটি টাকা নিয়ে উধাও হয়ে যাওয়া দারুস সালাম বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কর্মকর্তাদের বিরুদ্ধে সদর থানায় জিডি করা হয়েছে। গ্রাহকদের পক্ষে ভূক্তভোগী রহিম নামে এক ব্যাক্তি এ সাধারণ ডায়েরি করেন। যার ডায়েরি নং-৭৯৪। যেসব কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারা হলেন সমিতির চেয়ারম্যান মাওলানা রুহল আমিন, সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান, আবুল হোসেন, আজিজুল হক।
খোঁজ নিয়ে জানা যায়, গ্রাহকের টাকা নিয়ে উধাও হয়ে যাওয়া দারুস সালাম বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের কর্মকর্তা মাওলান আমিন ঢাকা শহরে জমি কিনে প্লাট বাড়ি করেছেন। ওহিদুজ্জামান নিজের গ্রামের বাড়ি কাশিমাড়ী এলাকায় বিলাশ বহুল বাড়ি নির্মাণ করেছেন জমিও কিনেছেন। এছাড়া তিনি বর্তমানে সেখানে একটি মাদরাসায় শিক্ষকতা করছেন। সদর উপজেলা ঝুটিতলার আবুল হোসেন নিজের এলাকায় জমি কিনেছেন ও বাড়ি করেছেন। আজিজুল হক মেহেদীবাগ এলাকায় বিলাশ বহুল বাড়ি করেছেন। তবে ক্ষমতাশীনদলের স্থানীয় নেতাদের ছত্রছায়ায় থেকে আবুল হোসেন এলাকায় প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছেন। আর বাকি কর্মকর্তারা কেউ ঢাকায় আবার নিজের এলাকায় পলাতক রয়েছেন।
অভিযোগে থেকে জানা যায়, শহরের পলাশপোল জর্জকোর্ট সংলগ্ন এলাকায় সরদার প্লাজা ভবনে ২০০৪ সালে গড়ে ওঠে দারুস সালাম বহুমুখী সমবায় সমিতি লিমিটেড নামে জামায়াত শিবির পরিচালিত একটি সংগঠন। সেখান থেকে জেলার বিভিন্ন উপজেলায় সংগঠনটির শাখা প্রশাখা বৃদ্ধি পায়। সমিতিতে যোগ দেয় কয়েক হাজার সদস্য। দৈনিক, সাপ্তাহিক, মাসিক, বার্ষিক, শেয়ার কিস্তিতে মোটা অংকের লাভের প্রলোভন দেখিয়ে সহজ সরল মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় কয়েক কোটি টাকা। গত ৩ আগষ্ট থেকে ওই অফিসের কোনো কর্মকর্তা কর্মচারীদের খোঁজ পাওয়া যাচ্ছে না। সংগঠনটির চেয়ারম্যান পৌর জামায়াতের ৯নং ওয়ার্ডের সভাপতি মাওলানা রুহল আমিন উধাও হয় আরো ১০ দিন আগে। মাওলানা রুহল আমিন যশোর জেলার শার্শা থানার কালিনি গ্রামের এন্তাজ আলি সরদারের ছেলে। রুহল আমিন শহরে রসুলপুর গ্রামে বসবাস করতেন। সংগঠনটির ভাইস চেয়ারম্যান ও সাবেক জামায়াত নেতা হাফেজ মাওলানা আবুল হোসেন শহরের ঝুটিতলা এলাকার বাসিন্দা। সংগঠনটির সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান জামায়াতের সাবেক এমপির রিয়াসাত আলির আপন শ্যালক। সংগঠনটির আরএমও আজিজুল হক সদরের হাওয়ালখালী গ্রামের ইয়াছিন সরদারের ছেলে। এরা শত শত গ্রাহকের জমানো টাকা ভাগবটোয়ারা করে পালিয়ে গেছে। গ্রাহকদের জমানো টাকায় কেনা সমিতির অফিসের মটরসাইকেল, কম্পিউটারসহ অফিসের মুল্যবান আসবাবপত্র গুলো নিজেদের মধ্যে বাগবটোয়ারা করে নিয়েছেন বলেও জানা যায়। আরো জানা যায়, জর্জকোর্ট ভান্ডার ব্যবসায়ী শওকতের ৯ লাখ, রহিমের ৭০ হাজার, সেলিম মুদি দোকানদারের পরিবারে ৮০ হাজার, সংগঠনের অফিস সহকারি শাহাদাতের এক লাখ, আশাশুনির থানার বসুখালী গ্রামের আসমত আলির ৮০ হাজার, আসমত আলির শ্যালকের তিন লাখ, রসুলপুর এলাকার ফরিদ হোসেনের ৭০ হাজার টাকাসহ শত শত গ্রাহকের কাছ থেকে কয়েক কোটি টাকা নিয়ে তারা উধাও হয়েছে।
এ ব্যাপারে সাতক্ষীরা প্রশাসনের কাছে হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল ও সমিতির গ্রাহকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *