ঢাকাSaturday , 20 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সিবি ডায়াগনস্টিক ২য় বিভাগ ক্রিকেট লীগ: জয় পেয়েছে গুড়পুকুর, সায়েব স্পোর্টিং ক্লাব, শ্যামনগর ক্রিকেট অ্যাসোসিয়েশন ও হাতিরঝিল

admin
April 20, 2019 9:37 pm
Link Copied!

রাইয়ান সাকিল: জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও সিবি ডায়াগস্টিকের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত ২য় বিভাগ ক্রিকেট লীগের শনিবারের খেলায় জয় তুলে নিয়েছে গুড়পুকুর আদর্শ সংঘ, সায়েব স্পোর্টিং ক্লাব, শ্যামনগর ক্রিকেট অ্যাসোসিয়েশন ও হাতিরঝিল সোসাইটি।
সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে ইয়ং স্পোর্টিং ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে গুড়পুকুর আদর্শ সংঘ। আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করে ইয়ং স্পোর্টিং ক্লাব। জবাবে ১৯ ওভার পর্যন্ত ব্যাট করে ৫ উইকেটে দুর্দান্ত জয় তুলে নেয় গুড়পুকুর আদর্শ সংঘ।
একই ভেন্যুতে দুপুরে আজাদ স্মৃতি সংসদকে ৮ উইকেটে পরাজিত করেছে শ্যামনগর ক্রিকেট অ্যাসোসিয়েশন। দুপুরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শ্যামনগর ক্রিকেট অ্যাসোসিয়েশনের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮৭ রান সংগ্রহ করে আজাদ স্মৃতি সংসদ। ৮৮ রানের টার্গেটে নেমে দুর্দান্ত শুরু করে শ্যামনগর ক্রিকেট অ্যাসোসিয়েশনের ব্যাটসম্যানরা। ১২.৪ ওভারেই ৯০ রান তুলে ৮ উইকেটের জয় নিশ্চিত করে শ্যামনগর ক্রিকেট অ্যাসোসিয়েশন।
অপরদিকে, সরকারি কলেজ মাঠে শনিবার সকালে রসুলপুর তরুণ সংঘের বিরুদ্ধে ৭ উইকেটে জয় পেয়েছে সায়েব স্পোর্টিং ক্লাব। সকালে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে রসুলপুর তরুণ সংঘ। জবাবে ৪ বল ও ৭ উইকেট হাতে রেখে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে যায় সায়েব স্পোর্টিং ক্লাব।
একই ভেন্যুতে আবাহন স্পোর্টিং ক্লাবকে ১১ রানে পরাজিত করেছে হাতিরঝিল সোসাইটি। দুপুরে আগে ব্যাটিংয়ে নেমে আবাহন স্পোর্টিং ক্লাবের বোলিং তোপে ১৪২ রানে অলআউট হয় হাতিরঝিল সোসাইটি। ১৪৩ রানের টার্গেটে নেমে ভালো শুরু করতে পারেনি আবাহন স্পোর্টিং ক্লাবের ব্যাটসম্যানরা। প্রতিপক্ষের দুর্দান্ত বোলিং স্পেলে ১৩১ রানে গুটিয়ে যায় আবাহন স্পোর্টিং ক্লাব। ফলে ১১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে হাতিরঝিল সোসাইটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।