ঢাকাSaturday , 20 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পুঁইশাক তোলাকে কেন্দ্র করে প্রতিবেশীদের লাঠির আঘাতে গৃহবধূ খুন

admin
April 20, 2019 9:36 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ক্ষেতের পুঁইশাক তোলাকে কেন্দ্র করে প্রতিবেশীদের হামলায় প্রাণ হারালেন গৃহবধূ মুসলিমা খাতুন। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে। তবে, পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি।
সাতক্ষীরা সদর উপজেলার শিবনগর গ্রামে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম মুসলিমা খাতুন (৩২)। তার স্বামীর নাম মোসলেমউদ্দিন।
মুসলিমার চাচা কলারোয়া থানার বুইতা গ্রামের শহিদুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার তার জামাতা মোসলেউদ্দিন বাড়ির পাশে মাছের ঘেরের বেড়িবাঁধে পুঁই শাক তুলতে গেলে ওই গ্রামের আমাল সরদার, আকবর সরদার, ঝন্টু ও মিন্টু তাতে বাধা দেয়। তারা তাকে মারপিট করে। এরপরও তারা ফের মোসলেমের বাড়িতে লাঠিসোটা, লোহার রড, শাবল নিয়ে হামলা করে। এতে বাধা দেন তার স্ত্রী মুসলিমা। তাদের আঘাতে মুসলিমা গুরুতর আহত হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আশংকাজনক অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। বৃহস্পতিবার রাতে মুসলিমা মারা যান। খুলনার সোনাডাঙ্গা থানা পুলিশ লাশের ময়না তদন্ত করে।
এ ঘটনায় হামলাকারী চারজনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করেছেন শহিদুল ইসলাম।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ময়না তদন্ত রিপোর্ট এখনও পাওয়া যায়নি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।