বিজিবির অভিযানে ভারতীয় গরুসহ বিভিন্ন মালামাল জব্দ
ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় তালা-চাবি, শাড়ী, গরু, সাইকেল, চা পাতা ও জুতা জব্দ করেছে। শনিবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, শনিবার দুপুর ১টায় চান্দুরিয়া বিওপি’র সদস্যরা রামভদরাপুর এলাকা থেকে ৫৯ হাজার ৪ শত টাকা মূল্যের ১শ ৯৮ পিস ভারতীয় তালা চাবি জব্দ করে। একই দিন বিকাল সাড়ে ৩টায় হিজলদী বিওপি’র সদস্যরা তালতলার মাঠ এলাকা থেকে ১ লক্ষ টাকা মূল্যের ৪০টি ভারতীয় শাড়ি জব্দ করে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টায় মাদরা বিওপি’র সদস্যরা কালিবাড়ী মাঠ এলাকা থেকে ১ লক্ষ টাকা মূল্যের দুটি ভারতীয় গরু জব্দ করে।
শনিবার ভোর ৫টায় ঝাউডাংগা বিওপি’র সদস্যরা কাউনডাংগা মাঠ এলাকা থেকে ১৪ হাজার টাকা মূল্যের দুটি ভারতীয় বাই সাইকেল, একইদিন সকাল ৮টায় কাকডাংগা বিওপি’র সদস্যরা গাড়াখালী এলাকা থেকে ২৪ হাজার টাকা মূল্যের ৬০ কেজি ভারতীয় চা পাতা ও সকাল সাড়ে ৮টায় বাকাল চেক পোস্ট ক্যাম্পের সদস্যরা ১০ হাজার টাকা মূল্যের ২০ জোড়া ভারতীয় কাপড়ের জুতা জব্দ করে।
বিজিবি জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৩ লক্ষ ৭ হাজার ৪শ টাকা। তবে, এসব অভিযানে তারা কোন চোরাকারবারীকে আটক করতে পারেনি।

Leave a Reply