দেবহাটায় জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান
সখিপুর (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটায় জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠান শনিবার (২০ এপ্রিল) দুপুর ১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল লতিফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. অনন্যা রানী, ডেন্টাল সার্জন ডা. মোহাম্মদ আবু হুসাইন, মেডিকেল অফিসার ডা. বিপ্লব মন্ডল, মেডিকেল অফিসার ডা. জাহিদ হাসান খাঁন, মেডিকেল অফিসার শেখ তানভির হোসেন, সিনিয়র হেল্থ এডুকেশন অফিসার শাহিনুর খাতুন, ক্যাশিয়ার মশিউর রহমান, ইপিআই টেকনিশিয়ান সালাউদ্দীন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বাস্থ্য পরিদর্শক আজিজুল হক।

Leave a Reply