কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরের সংসদ সদস্য ইসমাত আরা সাদেক’র পক্ষে থেকে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পানির পট বিতরণ করা হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) দুপুরে কেশবপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ পট বিতরণ করেন জেলা পরিষদের সদস্য হাসান সাদেক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, কেশবপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য আব্দুল আজিজ ছোট।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
