ঢাকাWednesday , 15 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মার্শাল আর্ট জুজুৎসু প্রতিযোগিতায় মণিরামপুরে ৪ যুবকের পুরস্কার লাভ

admin
August 15, 2018 7:40 pm
Link Copied!

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরের চার যুবক বাংলাদেশ জুজুৎসু অসোসিয়েশনের মার্শাল আর্ট ক্রীড়া প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকারসহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেছেন। পুরস্কারপ্রাপ্তরা হলেন মণিরামপুরের জুজুৎসু এসোসিয়েশনের প্রশিক্ষক মো. আবু সুফিয়ান, বিজয়রামপুর গ্রামের মনিরুজ্জামান, দূর্গাপুর গ্রামের নওশাদ ও কালিবাড়ি এলাকার আল-আমিন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি। এসময় জাপান এবং নেপালসহ বিভিন্ন দেশের ক্রীড়াবিদ ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ জুজুৎসু এসোসিয়েশন মণিরামপুরের আবু সুফিয়ান পুরস্কার লাভের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৮, ৯, ১০ ও ১১ আগস্ট ২০১৮ ইং তারিখে ঢাকা মিরপুর ইন্ডোর স্টেডিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চার দিনব্যাপী এই প্রতিযোগিতা শেষে এক অনুষ্ঠানের মাধ্যমে অতিথিরা বিজয়ীদের হাতে ক্রেস্টসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।