ঢাকাSaturday , 20 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে মিড ডে মিল উদ্বোধন

admin
April 20, 2019 9:24 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে মিড ডে মিল উদ্বোধন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বিদ্যালয়ের ব্যবস্থাপনায় বছরব্যাপী গৃহিত কর্মসূচির অংশ হিসেবে মিড ডে মিল কর্মসূচি উদ্বোধন করা হয়।
শনিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তক অধয়নের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। পাঠ্য বইয়ের বাইরেও পড়াশুনা করতে হবে। শিক্ষার্থীদের নৈতিকতা শিক্ষা লাভ করতে হবে। মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের গুনগত মান পরিবর্তনের জন্য শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসূচি বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের মডেল হিসেবে থাকবে। দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ বিদ্যালয়কে মডেল হিসেবে দেখাতে পারি। শিক্ষার গুণগত মান উন্নয়নে আগামী দিনে নবারুন উচ্চ বালিকা বিদ্যালয় জেলার উজ্জল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের বিদ্যালয়ের সভাপতি আমিনুর রহমান উল্লাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল খালেক, মাউশির সহকারী পরিচালক মাধ্যমিক আমিনুল ইসলাম টুকু, জেলা শিক্ষা অফিসার এস এম আব্দুল্লাহ আল-মামুন, প্রভাষক শফিকুর রহমান পরাগ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রিচি এবং জবা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।