ঢাকাFriday , 19 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

লাবসা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন

admin
April 19, 2019 9:56 pm
Link Copied!

সাতক্ষীরা সদর উপজেলার ১৩নং লাবসা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় মাগুরা বৌ বাজারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লাবসা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম এন স্বপন রহমানের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অ্যাডভোকেট ফারুক হোসেন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্র ও যুব নেতা মীর মোস্তাক আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান শাহনাওয়াজ, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান স্বজল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সাইদুজ্জামান জিকো, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক জি এম রফিকুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শাহাদাত হোসেন, বিশেষ বক্তা ছিলেন লাবসা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান লান্টু। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।