আশাশুনিতে কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা
সমীর রায়, আশাশুনি: বোরো ধানের প্রণোদনা, বোরো শস্যকর্তন, খরিপ-১ মৌসুমে পাট, শাক-সবজির বর্তমান অবস্থা নিয়ে আশাশুনিতে কর্মরত কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কৃষি অফিসার রাজিবুল হাসানের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জিএম অলিউল ইসলামের উপস্থাপনায় নিজ নিজ ব্লকের কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন এসএপিপিও আব্দুল গনি, উপ সহকারী কৃষি কর্মকর্তা রেজওয়ানুল কবির চৌধুরী, ইকবাল হোসেন, জাহিদ হাসান, মাহরুফ হোসেন, রফিকুল ইসলাম, ইউনুছ আলি, সানা আবু জাফর, মহিউদ্দিন গাজী-১, দিপক কুমার মল্লিক, তরিকুল ইসলাম, আছাদুল ইসলাম, অরবিন্দু কুমার মন্ডলসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply