ঢাকাFriday , 19 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

স্বাস্থ্যখাতে লুটপাটের সাথে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ

admin
April 19, 2019 9:54 pm
Link Copied!

সাতক্ষীরার সরকারি চিকিৎসা সেবার সেবার মান উন্নয়নে বরাদ্দকৃত প্রায় ১৩ কোটি টাকা লুটপাটের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিসহ স্বাস্থ্য খাতের সকল অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (১৯ এপ্রিল) সুলতানপুর বড়বাজারে, আমতলা মোড়ে এবং সাতক্ষীরা মিল বাজারে প্রতিবাদ ও বিক্ষোভ করেছে নাগরিক আন্দোলন মঞ্চ।
সংগঠনের আহবায়ক অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলুর সভাপতিত্বে এসব প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, সুধাংশু শেখর সরকার, সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, ওসমান গণি, শেখ ওবায়দুস সুলতান বাবলু, ওসমান গণি, সাতক্ষীরা কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী কবির হোসেন বাদশা, স্বপন কুমার শীল, অধ্যক্ষ শিবপদ গাইন, আমির হোসেন খান চৌধুরি, সালাউদ্দিন ইকবাল লোদী, দেবাশিষ মন্ডল, মেহেদী আলী সুজয় প্রমুখ।
বক্তারা বলেন, চিকিৎসকদের দুর্নীতির কারণে বর্তমান সাধারণ মানুষ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সরকার কোটি কোটি টাকা স্বাস্থ্য খাতে বিনিয়োগ করেও তেমন কোন ফল পাচ্ছে না। এতে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। বক্তারা অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।