তালা প্রতিনিধি: তালার প্রবীণ সাংবাদিক, দৈনিক কাফেলার তালা ব্যুরো প্রধান ও তালা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আব্দুল আলীম (৬০) ইন্তেকাল করেছেন (ইন্নালি¬ল্লাহি..রাজিউন)। শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা ও দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার (২০ এপ্রিল) সকাল ১০টায় বারুইহাটি গ্রামে তার জানাযা নামাজ ও পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে, সাংবাদিক আব্দুল আলীম মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনা এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি জানিয়েছেন তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক তপন চক্রবর্তী, সহ-সম্পাদক সব্যসাচী মজুমদার বাপী, সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার, অর্থ সম্পাদক এমএ ফয়সাল, দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক কাজী আরিফুল হক ভুলু, ক্রীড়া সম্পাদক রোকনুজ্জামান টিপু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জিএম গোলাম রসুল, সদস্য গাজী সুলতান আহম্মেদ, অর্জুন বিশ্বাস, প্রভাষক নজরুল ইসলাম, মো. আব্দুল জব্বার প্রমুখ।
