ঢাকাFriday , 19 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মানবিক আবেদন: রেজাউলের চিকিৎসায় এগিয়ে আসুন

admin ঢাকা
আপডেট: 19 April 2019, 21:43

সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছা গ্রামের রেজাউল মল্লিক ২০১১ সালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। এই দুর্ঘটনায় তার ডান পায়ের মাংস থেতলে যায়। ধীরে ধীরে তার পায়ের যন্ত্রণা আর ব্যথা বাড়তে থাকে। চিকিৎসারও ঘাটতি করেননি তিনি। কিন্তু ফলাফল শূন্য। বর্তমানে তার পায়ের মাংস পচে ক্ষত সৃষ্টি হচ্ছে।
এই অবস্থা দেখে তিনি উন্নত চিকিৎসার জন্য ভারতে গেলে চিকিৎসকরা তাকে অপারেশনের পরামর্শ দেন। আর তাতে প্রায় ৫ লক্ষাধিক টাকার প্রয়োজন। তবে এত টাকা না থাকায় আবার দেশে ফিরে এসেছেন তিনি। তিনি বাঁচতে চান।
তাই তিনি সকলের কাছে আকুতি জানিয়ে বলেছেন, সকলে মিলে যদি আমার চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তবে আমি আবারও সুস্থ হয়ে উঠবো।
এদিকে, রেজাউল মল্লিকের পরিবারে পাঁচ মেয়ের মধ্যে দুজনের বিয়ে হয়েছে। অভাবের তাড়নায় মানবেতর জীবনযাপন করছেন তার পরিবারের সদস্যরা। বর্তমানে রেজাউল আয়ের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন ভ্যান চালানো। সারাদিন তাতে যা আয় হয়, তা দিয়েই কোন মতে ওষুধ আর বাজার করাটা খুব কষ্টে চালিয়ে নিতে হয় তাকে। সরকারি একটি প্রতিবন্ধী ভাতার কার্ডও পেয়েছেন তিনি।
ভালোবাসার এই পৃথিবীতে ভালোবাসার মানুষের জন্যে আমরা কত কিছুই না করতে পারি। সকলের সাহায্যের হাত বাড়িয়ে দিন একটি পরিবার রক্ষার জন্যে। রেজাউল সুস্থ হয়ে উঠলে বেঁচে যাবে একটি পরিবার। রেজাউল তার সুচিকিৎসার জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল ও জেলা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমানের দৃষ্টি আকর্ষণ করেছেন। যাতে উন্নত চিকিৎসার মাধ্যমে তিনি আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।
রেজাউলকে সহযোগিতার জন্য যোগাযোগের ঠিকানা: রেজাউল মল্লিক, ইটাগাছা, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা। বিকাশ নম্বর- (পার্সোনাল) ০১৭৮৭ ১৯১৬৬০। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *