ঢাকাFriday , 19 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিজিবির অভিযানে ভারতীয় গরু ও মদ জব্দ

admin
April 19, 2019 9:38 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় মদ, কাপড়, গরু ও বাই সাইকেল জব্দ করেছে। শুক্রবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাত ১১টায় বৈকারী বিওপি’র সদস্যরা খইতলা মাঠ এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার ৫শ টাকা মূল্যের ভারতীয় নয় বোতল অফির্সাস চয়েজ মদ, একই রাতে কাকডাংগা বিওপি’র সদস্যরা গাড়াখালী এলাকা থেকে ১ লক্ষ টাকা মূল্যের ৪০ পিছ ভারতীয় কাপড়, শুক্রবার ভোর ৫টায় একই বিওপি’র সদস্যরা খেয়াঘাট এলাকা থেকে ১ লক্ষ টাকা মূল্যের ৪০ পিছ ভারতীয় কাপড় জব্দ ও কাকডাংগা গ্রামে অভিযান চালিয়ে ১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের তিনটি ভারতীয় গরু আটক করে।
এছাড়াও একই দিন সকাল ৯টায় বালিয়াডাংগা রাস্তার উপর থেকে ৭ হাজার টাকা মূল্যের ১টি ভারতীয় বাই সাইকেল জব্দ করা হয়। জব্দকৃত উল্লিখিত মালামালের মূল্য ৩ লক্ষ ৭০ হাজার ৫শ টাকা বলে বিজিবি জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।