ঢাকাFriday , 19 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ব্যবসায়িক নয়, আহ্ছানিয়া মিশনকে মুসুল্লীদের স্বার্থে ব্যবহার করা হবে: ডিসি

admin
April 19, 2019 9:37 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন জামে মসজিদের নির্মাণাধীন ভবনের সম্প্রসারণ কাজ পরিদর্শন করেছেন মিশনের সভাপতি জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। এ সময় তিনি মুসুল্লীদের অভিযোগ শোনেন এবং মুসুল্লীদের উদ্দেশ্যে বলেন, পীর কেবলার মতাদর্শ অনুযায়ী আহ্ছানিয়া মিশন চলবে। আহ্ছানিয়া মিশনকে ব্যবসায়িক কাজে নয় ধর্মীয় কাজে মুসুল্লীদের স্বার্থে ব্যবহার করা হবে এবং কারও ব্যক্তি স্বার্থে আহ্ছানিয়া মিশনকে ব্যবহার করতে দেওয়া হবে না।
এ সময় তিনি উপস্থিত মুসুল্লীদের কথা শুনে নামাজিদের স্বার্থে মসজিদের জায়গা সম্প্রসারণের আশ্বাস প্রদান করেন এবং মসজিদের নির্মাণাধীন সকল কাজ বন্ধ ঘোষণা করেন। এসময় তিনি আহ্ছানিয়া মিশন জামে মসজিদের বর্তমান কমিটির সেক্রেটারিসহ অন্যান্য সদস্যরা উপস্থিত না থাকায় অসন্তোষ প্রকাশ করেন।
এসময় উপস্থিত মুসুল্লীদের মধ্যে বক্তব্য রাখেন মীর মাহমুদ হাসান লাকি, শেখ আজিজুল হক, কামরুজ্জামান রাসেল, কাজী মনিরুজ্জামান মুকুল, ফারুক হোসেন, মোনায়েম খান চৌধুরী, আবু সোয়েব এবেল, আহ্ছানিয়া মিশন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া প্রমুখ।
বক্তারা জেলা প্রশাসকের সম্মুখে মূল প্লান অনুযায়ী মিশন মসজিদের জায়গায় অফিস না বানানো, লাইব্রেরির জায়গায় অফিস বানানো, দেয়ালের টাইলস না বসিয়ে মেঝের টাইলস বসানো, টাইলস যেটি দেখানো হয়েছিল সেটি না আনা, নিম্ন মানের নির্মাণ সামগ্রী ব্যবহার এবং জানালার জন্য ঘন ঘন গ্রীল দেওয়ার অভিযোগ তুলে ধরেন।
পরে জুমআ’র নামাজ আদায় করে জেলা প্রশাসক নির্মাণাধীন মসজিদটি ঘুরে দেখেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।