তালা প্রতিনিধি: তালায় উপজেলা পানি কমিটির বার্ষিক সাধারণ সভা ও শালতা অববাহিকা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) উত্তরণ আইডিআরটিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। বক্তব্য রাখেন পানি কমিটি নেতা প্রভাষক রেজাউল করিম, উপজেলা পানি কমিটির সভাপতি মো. ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, গাজী জাহিদুর রহমান, আশরাফ আলী, শেখ শওকত হোসেন, উত্তরণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পশ্চিম শালতা কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সরদার ইমান আলি, পশ্চিম শালতা কমিটির সাধারণ সম্পাদক বিষ্ণু পদ মন্ডল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়ার্দার, ধীরেন্দ্র নাথ সরদার, শেখ আব্দুর রাজ্জাক, অরুন চন্দ্র ঘোষ, গুলশান আরা, গাজী জাহিদুর রহমান, মজিবর রহমান খান, মো. রফিকুল ইসলাম, জিএম শহিদুল্লাহ, এবাদুল গাজী, শিবপদ মল্লিক, শংকর সরদার, অসিম সরকার, পংকজ মন্ডল, প্রীতিশ মন্ডল প্রমুখ।
