ঢাকাThursday , 18 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ ২৭ হাজার টাকার মালামাল জব্দ

admin
April 18, 2019 9:43 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তিনটি সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১ লাখ ২৭ হাজার ৬৫০ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরার ভোমরা, কাকডাঙ্গা ও তলুইগাছা সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় স্যান্ডেল, গ্লুকোজ, কমপ্লান দুধ, নিহার হেয়ার ওয়েল, কাপড় ও গরুর মাংস। তবে, বিজিবি এ সময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়নি।
বিজিবি জানায়, সাতক্ষীরা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আনা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের ভোমরা, কাকডাঙ্গা ও তলুইগাছা বিওপির টহলরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে উল্লিখিত মালামাল জব্দ করে।
জব্দকৃত এসব মালামালের মূল্য ১ লাখ ২৭ হাজার ৬৫০ টাকা।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।