ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে আলোচনা
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে পালিত হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস।
বুধবার দুপুরে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
তিনি বলেন, ৭১-এ স্বাধীনতা এসেছিল মুজিবনগর সরকারের মাধ্যমে। জাতির জনক বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে। পরবর্তীতে ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করলে ও তাকে গ্রেফতার করে পাকিস্তানে নিয়ে যাওয়ার পর মূলত মুজিবনগর সরকারই মুক্তিযুদ্ধ পরিচালনা করে। দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের পর আমরা বিজয় অর্জন করি। এজন্য মুজিবনগর সরকারকে জাতি চির জীবন মনে রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশিষ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকী, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ ইমাম, সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী মারজান বিনতে আমিনুল্লাহ ও সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী মো.আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নকিবুল হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্জীব কুমার দাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. হাসানুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মহসিন আলি, এ করিম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাসরিন খান লিপি, নবারুন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আমিনুর রহমান উল্লাস, পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মমিনুল ইসলাম, নব জীবন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন হাফেজ আবদুল জলিল ও গীতা পাঠ করেন অ্যাড. দিলীপ কুমার দেব।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুশফিকুর রহমান মিল্টন।
আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply