ডেস্ক রিপোর্ট: তালায় ভারতীয় টাকাসহ আলা উকিল (৩৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার খেশরা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আলা উকিল আশাশুনি উপজেলার মহাজনপুর গ্রামের মৃত আফিল উদ্দিন সরদারের ছেলে।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে খেশরা ক্যাম্প এলাকায় এসআই এসএম হুমায়ন কবীর ও এএসআই আব্দুল হালিম খেশরার মেসেরডাঙ্গা ব্রিজের উত্তর পাশ থেকে পাঁচটি ভারতীয় একশ টাকার নোট ও পঁচিশটি সাদা কাগজের স্লিপ প্যাডসহ তাকে আটক করে।
তালা থানার ওসি মেহেদি রাসেল বলেন, এ ব্যাপারে তালা থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
