ঢাকাWednesday , 17 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় দুর্বৃত্তদের হামলায় ঘের মালিক আহত

admin ঢাকা
আপডেট: 17 April 2019, 22:04

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় প্রকাশ মন্ডল (৬৫) নামের এক মৎস্য ঘের মালিককে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে পাটকেলঘাটা থানার ভারসা গ্রামের পদ্ম বিলে তাকে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা।
জানা যায়, ভারসা গ্রামের পদ্ম বিলে যৌথভাবে তালা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন ও ষাড়াডাঙ্গা গ্রামের প্রকাশ মন্ডল জমি হারি দিয়ে মাছ চাষ করে আসছেন। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ৪-৫ জন দুর্বৃত্ত লাঠি লোহার রড হাতুড়ি নিয়ে ঘেরের বাসায় প্রবেশ করে ঘেরমালিক প্রকাশ মন্ডলকে আঘাত করে পালিয়ে যায়। এ ঘটনায় বুধবার সকালে ইখতিয়ার হোসেন বাদী হয়ে পাটকেলঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম জানান, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *