সমীর রায়, আশাশুনি: মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এমন ভাবে তুলে ধরতে হবে যাতে তারা অনুপ্রাণিত হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় একটি সুখী সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে পারে। মহান মুক্তিযুদ্ধে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আ¤্রকাননে গড়ে ওঠা স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকারের সফল নেতৃত্বে মুক্তিযুদ্ধের মাধ্যমে ৯ মাসে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। মুক্তিযুদ্ধে বীর বাঙালির আত্মত্যাগের সঠিক ইতিহাস আমাদের জানতে ও জানাতে হবে।
বুধবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় আশাশুনি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তারের সভাপতিত্বে ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এসএম আহসান হাবিব, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হেলাল উদ্দীন, আনিকা তাবাচ্ছুম, প্রীতিমনি রায় প্রমুখ। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।
