সাতক্ষীরা পৌরসভার স্যানিটেশন ব্যবসায়ীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) শুরু হওয়া দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের প্রথম দিনে সাতক্ষীরা প্রেসক্লাবের শহিদ স.ম. আলাউদ্দিন মিলনায়তনে স্যানিটেশন ব্যবসা ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা ও ক্রেতা ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রশিক্ষণের দ্বিতীয় দিন ইটাগাছার ইমরান ট্রেডার্সে গুণগত বিভিন্ন পণ্য উৎপাদন ও মান বিষয়ক বিস্তারিত বিষয়ে হাতে কলমে শেখানো হয়।
প্রশিক্ষণে সানিটেশন ব্যবসায়ী নজরুল ইসলাম, মনিরুল ইসলাম, সাইফুল্লাহ সাইফ, ওসমান আলি, রবিউল ইসলাম, আব্দুস ছাত্তার, আল আমিন ও কবির হোসেনসহ মোট ১৬ জন অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ পরিচালনা করেন হোপ ফর দি পুওরেস্ট (এইচপি) এর প্রশিক্ষণ কর্মকর্তা মোছা. সেলিনা খাতুন। প্রেস বিজ্ঞপ্তি
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
