ঢাকাWednesday , 17 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ইমপ্লয়ারস কমিটির সভা

admin
April 17, 2019 9:39 pm
Link Copied!

সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টি.টি.সি) ইমপ্লয়ারস কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় টিটিসি-র সভাকক্ষে প্রশিক্ষণরত প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের ব্যবস্থা করার নিমিত্তে গঠিত ইমপ্লয়ারস কমিটির ২য় সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর জোৎস্না আরার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ডা. আফতাবউদ্দিন মেমোরিয়াল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান (রাসেল), ভাই ভাই ওয়েল্ডিং ওয়ার্কশপের প্রোপ্রাইটর আব্দুল আজিজ, বিসিক শিল্প এলাকার ব্যবস্থাপক মো. সাইফুল্লাহ, ইলেকট্রো বাংলার সিইও মেহেদী হাসান, সাতক্ষীরা নেট সার্ভিসের পরিচালক হাফিজ-আল-আসাদ ও রোজ টেইলার্সের প্রোপ্রাইটর আব্দুল আলীম।
সভায় বক্তারা প্রশিক্ষণপ্রাপ্ত জনশক্তিকে জনসম্পদে পরিণত করার জন্য সর্বোচ্চ ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন। সভায় সাচিবিক দায়িত্ব পালন করেন সাতক্ষীরা টিটিসির অধ্যক্ষ মুছাব্বেরুজ্জামান এবং উপস্থাপনা করেন জব পে¬সমেন্ট অফিসার আরিফুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।