ঢাকাWednesday , 17 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফিংড়ীতে প্রতিবন্ধী সনাক্তকরণ, রেফারাল ও সহায়ক উপকরণ প্রদানে মেডিকেল ক্যাম্প

admin ঢাকা
আপডেট: 17 April 2019, 21:38

ডেস্ক রিপোর্ট: সদর উপজেলার ফিংড়ীতে প্রতিবন্ধী সনাক্তকরণ, রেফারাল ও সহায়ক উপকরণ প্রদানে উপকারভোগী বাছাইয়ের লক্ষ্যে একটি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) ফিংড়ী ইউনিয়ন পরিষদের হল রুমে ডিআরআরএ ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সমতা প্রকল্পের আওতায় এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
মেডিকেল ক্যাম্পে ফিজিও থেরাপিস্ট মৌসুমী হক লিয়ানা, মেডিকেল অফিসার ডা. সাইফুল আলম ও সিএইচসিপি মো. আলমগীর হোসেনের সমন্বয়ে একটি টিম সেবা দেন।
ক্যাম্পে ইউনিয়নের ১৬৫ জন প্রতিবন্ধীকে সনাক্ত করা হয়।
মেডিকেল ক্যাম্প বাস্তবায়নে সহযোগিতা করেন ডিআরআরএ জেলা ম্যানেজার মো. আবুল হোসেন, মো. সিরাজুল ইসলাম, সালেহা অক্তার, বিপ্লব সাহা, নুরুল হুদা ও রাধেশ্যাম ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *