সিবি ডায়াগনস্টিক ২য় বিভাগ ক্রিকেট লীগ
রাইয়ান সাকিল: জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও সিবি ডায়াগনস্টিকের পৃষ্ঠপোষকতায় ২য় বিভাগ ক্রিকেট লীগের দ্বিতীয় দিনের খেলায় জয় পেয়েছে কাটিয়া ক্রীড়া চক্র, তালা উপজেলা ক্রীড়া সংস্থা, উদিত সংঘ ও আজাদী সংঘ।
বুধবার সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে লীগে মুখোমুখি হয় জুনিয়র অনির্বান সংস্থা ও কাটিয়া ক্রীড়া চক্র।
এই ম্যাচে জুনিয়র অনির্বান সংস্থাকে ৭ উইকেটে পরাজিত করেছে কাটিয়া ক্রীড়া চক্র। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ৭৫ রান সংগ্রহ করে জুনিয়র অনির্বান সংস্থা। জুনিয়র অনির্বানের পক্ষে সর্বোচ্চ ১৪ রান করেন ফরিদ হাসান। কাটিয়ার হয়ে তুহিন ও ওহিদ ২টি করে উইকেট শিকার করেন। জবাবে তুহিনের ফিফটিতে ৭ উইকেট হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কাটিয়া ক্রীড়া চক্র। ৫২ বল মোকাবেলায় ৬২ রান করেন কাটিয়ার তুহিন।
একই ভেন্যুতে দুপুরে কুখরালী ভলিবল স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৭ উইকেটে জয় পায় তালা উপজেলা ক্রীড়া সংস্থা। টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করে কুখরালী ভলিবল স্পোর্টিং ক্লাব। তালার হয়ে মেহেদি ৩টি এবং আফজাল, রাতুল ও কামরুজ্জামান ২টি করে উইকেট শিকার করেন। ৯৬ রানের টর্গেটে ব্যাট করতে নেমে ১৪.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৮ রান তোলে তালা উপজেলা। ফলে ২৯ বল ও ৭ উইকেট হাতে রেখে দুর্দান্ত জয় তুলে নেয় তারা।
দিনের অপর ম্যাচে বুধবার সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে সূর্য তরুণকে ৩ উইকেটে পরাজিত করেছে উদিত সংঘ। সকালে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে সূর্য তরুণ। জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে উদিত সংঘের ব্যাটসম্যানরা। ১৩ বল ও ৩টি উইকেট হাতে রেখে ১৪৩ রান করে জয় নিশ্চিত করে তারা।
একই ভেন্যুতে দুপুরে দেবহাটা উপজেলা ক্রীড়া সংস্থাকে ১০ উইকেট হারিয়েছে আজাদী সংঘ। দুপুরে ১৬.২ ওভার ক্রিজে থেকে সবকয়টি উইকেট হারিয়ে ৫৫ রান সংগ্রহ করে দেবহাটা উপজেলা। ৫৬ রানের টার্গেটে নেমে রবিউলের ব্যাটে কোন উইকেট না হারিয়ে কাক্সিক্ষত জয়ের লক্ষ্যে পৌঁছে যায় আজাদী সংঘ। ১০ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে তারা। আজাদীর হয়ে রবিউল সর্বোচ্চ ৩২ রান করেন।

Leave a Reply