Sunday, 6 September 2026

আশাশুনিতে মাদক বিক্রেতা মিলনসহ গ্রেফতার ৭

admin ঢাকা
আপডেট: 17 April 2019, 21:24

সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে মাদক বিক্রেতা মিলনসহ বিভিন্ন মামলায় ৭ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে কাদাকাটি গ্রাম থেকে মাদক বিক্রির সময় ওই গ্রামের সামছুর রহমানের ছেলে ইয়াবা ব্যবসায়ী হাসিবুল হক মিলনকে ২০ পিস্ ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। একই রাতে ফটিকখালী গ্রামে জুয়ার আসর থেকে ওই গ্রামের রবীন সানার ছেলে সত্যরঞ্জন সানা ও খগেন সানার ছেলে প্রকাশ সানাকে আটক করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য জুয়াড়ীরা পালিয়ে যায়। এছাড়া বিভিন্ন মামলায় শ্রীউলা গ্রামের আইয়ুব আলী, বিছট গ্রামের দুদু কারিকর, সরাফপুর গ্রামের রাজু সরদার ও আব্দুল্লাহ সরদার কে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *