ঢাকাWednesday , 17 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও প্রামাণ্য চিত্র প্রদর্শন

admin ঢাকা
আপডেট: 17 April 2019, 22:23

ডেস্ক রিপোর্ট: জাতীয় স্বাস্থ্য সেবা উপলক্ষ্যে সাতক্ষীরায় র‌্যালি এবং মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের আয়োজনে সাতক্ষীরা মেডিকেল কলেজ চত্বর থেকে র‌্যালিটি বের হয়।
র‌্যালিটি মেডিকেল কলেজ সংলগ্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো মেডিকেল কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী হাবিবুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, মেডিকেল কলেজের তত্ত্বাবধায়ক ডা. শেখ শাহজাহান আলী, ডা. খান গোলাম মোস্তফা, ডা. নাসির উদ্দীন গাজী, ডা. হরষিত চক্রবর্তী প্রমুখ।
অনুষ্ঠানে মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের ডাক্তার, নার্স, স্বাস্থ্যসেবী, স্বাস্থ্যকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার দুইশতাধিক মানুষ অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে সেখানে মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *