ঢাকাWednesday , 17 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিজিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ

admin ঢাকা
আপডেট: 17 April 2019, 21:20

ডেস্ক রিপোর্ট: বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় চা পাতা, ট্রাকের টায়ার, পঁচা গরুর মাংস, ভারতীয় ঔষধ, হারমনি সাবান ও কবুতর জব্দ করেছে।
বুধবার সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় মাদরা বিওপি’র সদস্যরা ভাদিয়ালী এলাকায় অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা মূল্যের ৫০ কেজি ভারতীয় পঁচা গরুর মাংস, বুধবার সকাল সাড়ে ৮টায় একই বিওপি’র সদস্যরা ভাদিয়ালী স্কুলের পিছনে অভিযান পরিচালনা করে ১৫ হাজার টাকা মূল্যের ৩৮ কেজি ভারতীয় চা পাতা, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় ভোমরা বিওপি’র সদস্যরা ভোমরা পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৭৭ হাজার ৬শ ৫০ টাকা মূল্যের ০২টি ভারতীয় টায়ার, সন্ধ্যা ৭টায় বৈকারী বিওপি’র সদস্যরা বৈকারী মাঠে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৩ হাজার টাকা মূল্যের ১০টি কবুতর, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টায় কালিয়ানী বিওপি’র সদস্যরা কালিয়ানী মাঠে অভিযান পরিচালনা করে ৩ হাজার ৫ শত টাকা মূল্যের ০৯ বোতল ভারতীয় ঔষধ ও ৩৬টি হারমনি সাবান জব্দ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *