কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ায় অনুমতি না নেওয়ায় পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো ৩ দিনব্যাপী বৈশাখী মেলা ও অশ্লীল পুতুল নাচ।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যা ৭টায় উপজেলার যুগীখালী ইউনিয়নের যুগিখালী বাজারের পশ্চিম পাশে আয়োজিত এই পুতুল নাচ বন্ধ করে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপন উপলক্ষ্যে যুগিখালীতে বৈশাখী মেলা ও অশ্লীল পুতুল নাচের আয়োজন করে জাহাজমারী এ বি পার্কের মালিক আবুল বাশার ও স্থানীয় ইউপি সদস্য এমএ কালাম। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মেলার সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুতুল নাচ শুরু হওয়ার মুহূর্র্তে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অনুমতি বহির্ভূত মেলার আয়োজন করার কারণে মেলা বন্ধ করে দেন।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, প্রশাসনের অনুমতি না নিয়ে মেলার আয়োজন করার কারণে আমরা মেলার সমস্ত কার্যক্রম বন্ধ করে দিয়েছি।
