Sunday, 6 September 2026

আশাশুনিতে ভূমি সেবা সপ্তাহ’র সমাপনী দিনে ১০ আশ্রয়হীনের মাঝে দলিল হস্তান্তর

admin ঢাকা
আপডেট: 16 April 2019, 22:11

সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলার সমাপনী দিনে ১০ আশ্রয়হীনের মাঝে দলিল হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকালে উপজেলা ভূমি অফিস চত্বরে কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া আশ্রয়ণ প্রকল্পের ১০ জন আশ্রয়হীনের মাঝে দলিল হস্তান্তর করেন সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার। এর আগে সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তারের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অফিস সহকারী অচিন্ত্য কুমার, সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা ইয়াছিনুর রহমান, শ্যামল কুমার অধিকারী, কামরুল ইসলাম, মঞ্জুরুল কাদির, রনজিত কুমার মন্ডল, মোস্তফা মনিরুজ্জামান, মহসীন আলী, সঞ্জয় কুমার রায় ও মহসীন হোসেন।
অনুষ্ঠানে কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া আশ্রয়ণ প্রকল্পের ১৪০ জনের জমিসহ পাকা ঘরের দলিল হস্তান্তরের লক্ষ্যে পারুল খাতুন (দঃ নং-১৬৪৪), আজিজুল গাজী (দঃ নং-১৫৮৪), রেবেকা খাতুন (দঃ নং-১৫৬০), সালেহা খাতুন (দঃ নং-১৬৩৮), রুস্তম সরকার (দঃ নং-১৫৮২), হাফিজুল মোড়ল (দঃ নং-২২৬৯), শহিদুল সরদার (দঃ নং-২২৩৭), আলাল সরদার (দঃ নং-২২৪৪), ছাবিরন বিবি (দঃ নং-১৫৪২) ও দ্বীন মোহাম্মাদকে (দঃ নং-২২৯৪) আনুষ্ঠানিকভাবে দলিল হস্তান্তর করা হয়েছে এবং বাকীগুলো পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে।
এছাড়া ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলার সমাপনীতে শ্রেষ্ঠ কর আদায় ও সেবাদানকারী শোভনালী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা কামরুল ইসলামসহ ৯টি ইউনিয়ন সেবাদানকারী ক্যাম্পের ভূমি কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *