ঢাকাTuesday , 16 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে ভূমি সেবা সপ্তাহ পালিত

admin ঢাকা
আপডেট: 16 April 2019, 22:10

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: ‘রাখবো নিষ্কণ্টক জমি বাড়ি, করবো সবাই ই-নামজারি’ প্রতিপাদ্যকে সামনে রেখে মণিরামপুরে ভূমি সেবা সপ্তাহ (১০ থেকে ১৬ এপ্রিল) পালিত হয়েছে।
ভূমি সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন ইউনিয়নের ভূমি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ‘আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার’ ‘ভূমির বিধান জেনে রাখুন, প্রতারণা থেকে মুক্ত থাকুন’ ‘বর্তমান সরকারের অঙ্গিকার, গৃহহীন কেউ থাকবে না আর’ ইত্যাদি স্লোগানের কথা উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী ই-নামজারির উপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *