কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাঁচির আঘাতে আসাদুল ইসলাম (৩০) নামে এক যুবক গুরুতর জখম হয়েছে। তিনি উপজেলার মৌতলা ইউনিয়নের মৌতলা গ্রামের মৃত আব্দুল গাজীর ছেলে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার মৌতলা বাজার সংলগ্ন শফিকুল ইসলামের মালিকানাধীন রুপা টেইলার্সে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৌতলা বাজারে অবস্থিত শফিকুল ইসলামের মালিকানাধীন রুপা টেইলার্সে কাজ করতেন মৌতলা ইউনিয়নের মৌতলা গ্রামের মৃত আব্দুল গাজীর ছেলে আসাদুল ইসলাম (৩০) ও দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের মৃত তালেব আলী কারিগরের ছেলে হোসেন আলী (২৫)। মঙ্গলবার বিকেলে ওই টেইলার্সে তুচ্ছ একটি ঘটনাটি কেন্দ্র করে আসাদুল ইসলাম ও হোসেন আলীর মধ্যে বাগবিত-া শুরু হয়। একপর্যায়ে হোসেন আলীর হাতে থাকা কাউচি আসাদুল ইসলামের পেটে ঢুকিয়ে দিলে তিনি গুরুতর জখম হন। এসময় স্থানীয়রা গুরুতর অবস্থায় আসাদুলকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং হোসেন আলীকে আটক করে থানায় খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিলো।
