ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের ইটাগাছা ঘোষ পাড়া এলাকায় আরসিসি রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি এই কাজ উদ্বোধন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, পৌরসভার প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আখতার, এসও সাগর দেবনাথ, ঠিকাদার হাফিজুর রহমান খান বিটু, এজাহার আলী, মো. আবুল হোসেন, স্বপন ঘোষ, মিলন ঘোষ, রাজিবুল হাসান বাবু, ডা. আব্দুল করিম, আবুল কালাম, যুবলীগ নেতা ফজলু ঢালী, পৌর কর্মচারী ইউনিয়নের সভাপতি মীর আজিজুর রহমানসহ স্থানীয় গণ্যুমান্য ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত, ১০ লক্ষ ১৫ হাজার টাকা ব্যয়ে ইটাগাছা মেইনরোডের ঘোষ পাড়ার সুনীল ঘোষের বাড়ির সামনে থেকে মন্টু মিয়ার বাগান বাড়ি সড়কের খায়রুলের বাড়ি পর্যন্ত ৭১০ ফুট রাস্তা নির্মাণ করা হচ্ছে।
