যুগের বার্তা সম্পাদকের দাদার মৃত্যু, বিভিন্ন মহলের শোক
ডেস্ক রিপোর্ট: দৈনিক যুগের বার্তার সম্পাদক ও প্রকাশক আবু নাসের মো. আবু সাঈদের দাদা ও পত্রিকার নির্বাহী সম্পাদক হাবিবুর রহমানের পিতা আব্দুস ছাত্তার মঙ্গলবার বেলা ১১টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি-রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।
মঙ্গলবার বাদ এশা আলিপুর চেকপোস্ট সংলগ্ন হোসনে আরা আদর্শ এতিম খানা ও মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ছয় ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে দৈনিক যুগের বার্তা পরিবার গভীর ভাবে শোকাহত।
এদিকে, দৈনিক যুগেরবার্তা সম্পাদক আবু নাসের মো. আবু সাঈদের দাদা আব্দুস সাত্তারের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। একইভাবে শোক প্রকাশ করেছে সাতক্ষীরা প্রেসক্লাব ও দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা।
এমপি রবি’র শোক: দৈনিক যুগেরবার্তার সম্পাদক ও প্রকাশক আবু নাসের মো. আবু সাঈদ’র দাদা আব্দুস সাত্তার সরদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। মঙ্গলবার এক শোক বার্তায় এমপি রবি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সাতক্ষীরা প্রেসক্লাবের শোক প্রকাশ: সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক যুগের বার্তার সম্পাদক ও প্রকাশক আবু নাসের মো. আবু সাঈদের দাদা আব্দুস সাত্তার সরদারের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে সাতক্ষীরা প্রেসক্লাবে সভাপতি অধ্যাপক আবু আহমেদে, সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপী, যুগ্ন-সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক এম শাহীন গোলদার, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আব্দুল জলিল, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, গোলাম সরোয়ার, ইয়ারব হোসেন, জি.এম আদম শফিউল্লাহ ও কৃষ্ণ মোহন ব্যানার্জীসহ সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার শোক: দৈনিক যুগের বার্তার সম্পাদক ও প্রকাশক আবু নাসের মো. আবু সাঈদের দাদা আব্দুস সাত্তার সরদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছের দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার সম্পাদক ও প্রকাশক একেএম আনিছুর রহমানসহ পত্রিকাটির সংবাদ কর্মীরা।

Leave a Reply