ঢাকাTuesday , 16 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ উদ্বোধন: সার্বক্ষণিক সেবার পাশাপাশি ঘরে ঘরে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহবান

admin ঢাকা
আপডেট: 16 April 2019, 21:53

ডেস্ক রিপোর্ট: ‘স্বাস্থ্য সেবা অধিকার শেখ হাসিনার অঙ্গিকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ-২০১৯ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে
সিভিল সার্জন ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে স্বাস্থ্য সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরার পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক রওশানারা জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা অফিসার শাহিনুর খাতুন।
সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল বলেন, দক্ষিণ এশিয়ায় স্বাস্থ্য খাতে বাংলাদেশ অনেক পথ এগিয়েছে। এ জন্য বিশেষ কোনও দিন বা উপলক্ষ্য নয়, প্রতিদিনই মানুষকে সেবা দিতে হবে। সার্বক্ষণিক সেবার পাশাপাশি ঘরে ঘরে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। এ ছাড়া সকল হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং সার্বিকভাবে সেবার মান বাড়াতে হবে।
আলোচনা সভা শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *