ঢাকাTuesday , 16 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পৈত্রিক সম্পত্তি দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

admin ঢাকা
আপডেট: 16 April 2019, 21:52

ডেস্ক রিপোর্ট: আদালতের নির্দেশ অমান্য করে পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে দখল ও মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ব্যক্তি।
মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে পুরাতন সাতক্ষীরার নূর ইসলামের স্ত্রী হাসিনা খাতুন এই সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সাতক্ষীরা সদরের দহাকুলা মৌজার এক শতক জমি আমার দেবর রফিকুল ইসলাম পৈত্রিকসূত্রে প্রাপ্ত হন। আমার শ^শুরের মৃত্যুর পর দেবর রফিকুল ইসলাম তার ভাগের সম্পত্তি গোপনে বাগানবাড়ী এলাকার আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী আনজুয়ার পারভীনের কাছে বিক্রয় করেন। জমি বিক্রয়ের কয়েকদিন পর আমার স্বামী আব্দুল্লাহ আল মামুনের স্ত্রীর কাছ থেকে সম্পত্তি ফেরতের জন্য সাতক্ষীরা সিনিয়র সহকারী জজ আদালতে জামানত করেন। আদালত আমার স্বামীর জামানতের মামলাটি গ্রহণ করে সকল কাগজপত্রাদি পর্যালোচনা করে ২০০৪ সালের আগস্ট মাসে আব্দুল্লাহ আল মামুনের স্ত্রীর টাকা ফেরত পূর্বক সম্পত্তি আমাদের দখল নেওয়ার রায় দেন। ২০০৭ সালে সাতক্ষীরা জজকোর্ট এবং ২০১৮ সালে হাইকোর্ট আমাদের পক্ষে রায় দেন।
আদালতের রায় থাকার পরও আমরা এখনো পর্যন্ত ওই সম্পত্তিতে যেতে পারিনি। তিনি আরো বলেন, আমরা আর্থিকভাবে অস্বচ্ছল এবং অসহায় হওয়ায় এবং আব্দুল্লাহ আল মামুন অগাদ টাকার মালিক হওয়ায় অর্থের বিনিময়ে ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দিয়ে এবং রাজনৈতিক ছত্রছায়ায় আমার স্বামীকে খুন জখমের হুমকি প্রদর্শন করছে। ওই সম্পত্তিতে গেলে আমাদের স্ব পরিবারে হত্যা করবে, মারপিট করবে এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার হুমকি প্রদর্শন করছে। এর জের ধরে গত ১৩ এপ্রিল আকস্মিকভাবে আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে তার ছেলে শেখ মমিনুর রহমান তপু, শেখ জামিনুর রহমান অপু, শেখ ইহছানুর রহমান দিপুসহ ১০-১৫ জন ব্যক্তি অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আমার বাড়িতে হামলা চালায়। এসময় তারা আমার স্বামীর মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। আমরা প্রতিবাদ করতে গেলে তারা আমাদেরও লোহার রড নিয়ে তাড়া করে। আমাদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাদের হাত থেকে আমাদের উদ্ধার করে। এতে আমার স্বামী নুর ইসলাম গুরুতর আহত হলে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করি। এরপরও তারা প্রকাশ্যে আমাদের খুন জখমের হুমকি প্রদর্শন করে যাছে। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় জীবন যাপন করছি।
এ ব্যাপারে তিনি মারপিট ও হুমকি ধামকির হাত থেকে রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষে আশু হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *