দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা যুবলীগের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকাল ৫টায় পারুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
পরিচিতি সভায় উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজয় ঘোষের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু ও সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিজান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি তাজরুল ইসলাম, গোলাম মঈনুদ্দীন, রবিউল ইসলাম মধু, আব্দুল আলিম, অজয় মন্ডল, আসাদুজ্জামান আসাদ, রমজান মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক মহাব্বত আলী, হালিম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মুজিবর রহমান, দপ্তর সম্পাদক আবু রায়হান, সখিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রব লিটু, কুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সুধান চন্দ্র বর, পারুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন হিরা, সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ প্রমুখ।
