Sunday, 6 September 2026

ঝড়ে মুরগির ফার্ম ধ্বংস, সাড়ে তিন হাজার বাচ্চার মৃত্যু! বকেয়া টাকা পরিশোধে সময় চেয়ে সংবাদ সম্মেলন

admin ঢাকা
আপডেট: 15 April 2019, 21:51

ডেস্ক রিপোর্ট: সর্বনাশা ঝড়ে সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়ার ইত্তেজা ব্রিডার পোলট্রি হ্যাচারির সাড়ে তিন হাজারেরও বেশি মুরগির বাচ্চা মরে গেছে। এতে দিশেহারা হয়ে ঋণ পরিশোধে সময় চেয়ে সংবাদ সম্মেলন করেছেন হ্যাচারির মালিক মো. মহসীন আলি।
সোমবার (১৫ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে তিনি বলেন, আমি আমার ফার্মে প্রায় সাড়ে তিন হাজার মুরগির বাচ্চা পালন করছিলাম। এর প্রতিটির বয়স ১৫ দিন। গত ৯ এপ্রিল সন্ধ্যায় আকস্মিক ঝড়ে আমার শেডের ফার্মটি ল-ভ- হয়ে যায়। এ সময় ঝড় ও বৃষ্টির কবলে পড়ে মারা যায় সাড়ে তিন হাজার মুরগির বাচ্চা। তিনি জানান, এর দাম কমপক্ষে তিন লাখ টাকা। সব মিলিয়ে কমপক্ষে দশ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে জানিয়ে তিনি বলেন, আমি এখন দিকহারা হয়ে পড়েছি।
মো. মহসিন বলেন, ঝড়ের পরদিন ১০ এপ্রিল এই বাচ্চা বিক্রির অর্ডার ছিল। তিনি জানান, এমনকি মুরগির বাচ্চা বিক্রির টাকা দিয়ে লিটন মটরস থেকে ক্রয়কৃত এক টন ক্যাপাসিটির পিক আপটির বকেয়া টাকা পরিশোধ করারও কথা ছিল। কোম্পানির কাছে সোয়া লাখ টাকার একটি অগ্রিম চেকও দেওয়া ছিল তার। কিন্তু সে টাকা দিতে না পারায় আমি এখন হতাশ। একই সাথে ফার্মটিও নতুন করে সংস্কার এবং ডিম অথবা বাচ্চা তুলবার সুযোগও পাচ্ছি না। ফামটি সংস্কার করে বাচ্চা তুলতে আরও কমপক্ষে লাখ তিনেক টাকা প্রয়োজন।
তিনি এ ব্যাপারে লিটন মটরস কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন গাড়ি ক্রয়ের বকেয়া টাকা পরিশোধে আরও অন্তত মাস কয়েক সময় দরকার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *