ঢাকাMonday , 15 April 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালা ব্লাড ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

admin ঢাকা
আপডেট: 15 April 2019, 22:21

ডেস্ক রিপোর্ট: ‘মুমূর্ষু রোগীর প্রাণের টানে এগিয়ে আসুন রক্তদানে’ স্লোগানকে সামনে রেখে পহেলা বৈশাখ ১৪২৬ উপলক্ষ্যে তালা ব্লাড ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে। রোববার (১৪ এপ্রিল) উপজেলা পরিষদ মাঠে বৈশাখী মেলার স্টলে দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এসময় ৩শ ৪৩ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।


অনুষ্ঠানে তালা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার রক্তদানের গুরুত্ব তুলে ধরে তালা ব্লাড ব্যাংেকর সফলতা কামনা করেন। পরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিমেষ বিশ্বাস, তালার কৃতিসন্তান কুমিল্লা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান, তালা থানা অফিসার ইনচার্জ মেহেদী রাসেল, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য মীর জাকির, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা পারভীন পাপড়ি, তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, খলিলনগর ইউনিয়ন পরিষদরে চেয়ারম্যান আজিজুর রহমান রাজু প্রমুখ কর্মসূচি পরিদর্শন করেন।


প্রসঙ্গত, তালা ব্লাড ব্যাংকের সদস্যরা ২০১৮ সাল থেকে বিনামূল্যে মুমূর্ষু মানুষকে রক্তদান করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *